স্ত্রীকে বিষধর সাপ দিয়ে হত্যা, বিরল সাজা স্বামীর

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ১৮:৫১আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৮:৫২

স্ত্রীকে বিষধর কোবরা সাপ দিয়ে হত্যার দায়ে স্বামী সুরাজ কুমারকে জোড়া যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন বিচারক। রায়ের পর বিচারক মন্তব্য বলেন, এ ধরনের মামলা খুবই বিরল। সাপ ছেড়ে দিয়ে স্ত্রীকে হত্যা করার দায়ে গত সোমবার আদালতে দোষী সাব্যস্ত হন সুরাজ কুমার। 

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যের কোল্লাম জেলায়। সুরাজ কুমারের স্ত্রী উথরা সাপের কামড়ে মারা যাবার পর গত বছর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায়, উথরার পরিবার অভিযোগ করে, সুরাজ যৌতুকের জন্য উথরাকে প্রায় সময় চাপ দিতেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো।

একদিন উথরা যখন ঘুমিয়ে ছিলেন তখন তার শরীরে কোবরা সাপ ছেড়ে দেন। সাপের দংশনেই ২৫ বছর বয়সী উথরা ২০২০ সালের মে মাসে মারা যান।

এর আগেও সুরাজ স্ত্রীর ওপর বিষাক্ত রাসেল ভাইপার সাপ ছেড়ে দেয়। সে সময় দুই মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে বেঁচে যান উথরা। তদন্তকারীরা বলছেন, আগের বার সুরাজ কুমারই সেই ষড়যন্ত্রের পেছনে ছিলেন।

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ