পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি অমিত শাহের

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ২৩:৩১আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২৩:৪৬

কাশ্মিরিদের ওপর আক্রমণ এবং সীমান্তে অনুপ্রবেশ বন্ধ না করলে আবারও পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার গোয়ার ধরবান্দোরায় জাতীয় ফরেন্সিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অমিত শাহ বলেন, প্রথম সার্জিক্যাল স্ট্রাইক প্রমাণ করেছিল, আমরা এ সব বরদাস্ত করব না। এর থেকে শিক্ষা না নিলে এ এমন আরও হবে।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী প্রয়াত মনোহর পরীকরের নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আমরা এই বার্তাটুকু দিতে পেরেছিলাম যে, আমাদের সীমান্ত এলাকায় কাউকে বরদাস্ত করা হবে না। অনেক সময় কথায় সমস্যা মেটে, কখনও প্রয়োজন হয় পাল্টা পদক্ষেপের।

উরি, পাঠানকোট এবং গুরুদাসপুরে জঙ্গি হামলার প্রেক্ষিতে ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। পাকিস্তানের ভূখণ্ডে একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি করা হয়। পাকিস্তান অবশ্য প্রকাশ্যে এই হামলার কথা স্বীকার করেনি। সূত্র: আনন্দবাজার পত্রিকা

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের