সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে মোদিকে চিঠি

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ২২:৩৩আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:৩৩

পশ্চিমবঙ্গ ও কেরালার ১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণের দাবি জানিয়েছেন বিজেপি দলীয় একজন বিধায়ক। এ দাবিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের খড়গপুরের ওই বিধায়কের নাম হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ)। তার প্রস্তাব, সীমান্ত সংঘর্ষ এবং জঙ্গি হামলার ঘটনায় শহীদ জওয়ানদের পরিবারকে 'তেরঙ্গা পরিবারের' মর্যাদা দিক কেন্দ্রীয় সরকার।

দুই পাতার ওই চিঠির শেষে বিশেষত পশ্চিমবঙ্গ ও কেরালার ১৮ বছরের তরুণ-তরুণীদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

হিরণের ব্যাখ্যা, ‘বর্তমান প্রেক্ষাপটে কেরালা ও পশ্চিমবঙ্গে বিশেষত হিন্দু পরিবারগুলোর ওপর সাম্প্রদায়িক নির্যাতন এবং জেহাদি হামলা ঠেকাতে এমন পদক্ষেপ কার্যকরী হবে।’

চিঠিতে শহিদ জওয়ানদের পরিবারকে 'তেরঙ্গা পরিবার'-র মর্যাদার পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন তিনি। যেমন, রাজ্য, জেলা, মহকুমা, ব্লক, এমনকি পৌরসভা-পঞ্চায়েত স্তরেও ১৫ আগস্ট, ২৬ জানুয়ারির সরকারি অনুষ্ঠানে শহীদ সেনা পরিবারের সদস্যদের প্রধান অতিথি করা, শহীদদের নামে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের নামকরণ, রেলস্টেশন-রাস্তা-সরকারি দফতরের সামনে সংশ্লিষ্ট এলাকার শহীদ জওয়ানদের নামে ফলক বসানো, শহীদ দিবসে অনুষ্ঠান করা। সূত্র: জি নিউজ, আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি