পাঁচ হাজার কিলোমিটার পাল্লার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ২৩:৩৩আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২৩:৩৩

পাঁচ হাজার কিলোমিটার পাল্লার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার অগ্নি-৫ নামের সারফেস টু সারফেস এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এটি পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সুনিপুণভাবে আঘাত হানতে সক্ষম। এটির সফল পরীক্ষাকে চীনের বিরুদ্ধে ভারতের একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

উড়িষ্যা উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।

ক্ষেপণাস্ত্রটি একটি তিন-পর্যায়ের কঠিন জ্বালানি ইঞ্জিন ব্যবহার করে। এটি খুব উচ্চ মাত্রায় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এমনকি চীনের মূল ভূখণ্ডেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

চীন ছাড়াও অগ্নি-৫ এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ ও আফ্রিকার কিছু অংশেও পৌঁছাতে সক্ষম। এটি ১০৫ টন পে-লোড বহন করতে পারে এবং এর ওজন প্রায় ৫০ টন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স, ইসরায়েল এবং উত্তর কোরিয়ার পরে ভারত অষ্টম দেশ যার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে। সূত্র: জি নিউজ।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের