দিল্লিতে পেট্রোলের দাম কমলো লিটারে ৮ রুপি

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ১৩:১৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩:১৪

ভারতের রাজধানী দিল্লির সরকার পেট্রোলে মূল সংযোজন কর (ভ্যাট) ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ শতাংশ করার ঘোষণা দিয়েছে। বুধবার (১ ডিসেম্বর) ভ্যাট কমানোর এই ঘোষণার ফলে দিল্লিতে পেট্রোলের প্রতি লিটারে দাম কমবে ৮ রুপি। আজ মধ্যরাত থেকে এই নতুন মূল্য কার্যকর হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়েছে, তবে জ্বালানির দাম টানা ২৭ দিন ধরে অপরিবর্তিত রয়েছে। এর আগে ৪ নভেম্বর পেট্রোল ও ডিজেলে আবগারী শুল্ক কমায়। ফলে পেট্রোল-ডিজেলের মূল্য রেকর্ড ছুতে পারেনি।

ইন্ডিয়ান ওয়েল করপোরেশনের তথ্য অনুসারে, দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রোলের দাম ১০৩.৯৭ রুপি এবং ডিজেল ৮৬.৬৭ রুপি। মুম্বাইয়ে পেট্রোল ১০৯.৯৮ রুপি ও ডিজেল ৯৪.১৪ রুপিতে প্রতি লিটার বিক্রি হচ্ছে।

ভারতীয় শহরগুলোর মধ্যে মুম্বাইয়ে জ্বালানির দাম সর্বোচ্চ। ভ্যাটের কারণে দেশটির বিভিন্ন রাজ্যে দামে এই তারতম্য দেখা দেয়।

ইন্ডিয়ান ওয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামের ভারতের রাষ্ট্রীয় তেল শোধনকারী প্রতিষ্ঠান প্রতিদিন জ্বালানির দাম পর্যালোচনা করে। এক্ষেত্রে তারা নির্ভর করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও রুপি-ডলার বিনিময় মূল্যের ওপর।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম