৬ বছরের মধ্যে সর্বোচ্চ দিল্লির দূষণের মাত্রা

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ১৭:২৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭:২৯

ভারতের সরকারি হিসেব অনুযায়ী অন্তত গত ছয় বছরের মধ্যে এবছরের নভেম্বরে রাজধানী দিল্লির বায়ু দূষণের মাত্রা সর্বোচ্চ ছিলো। ২০১৬ সালের নভেম্বরে দশ দিন দিল্লিতে ‘তীব্র’ দূষণ থাকলেও এবছর তা ছিলো ১১ দিন। হিসেবে আরও দেখা গেছে, এই মাসে একদিনের জন্যেও ‘ভালো’ বাতাসের দিন পায়নি দিল্লির বাসিন্দারা।

দিল্লিতে নভেম্বরে আশঙ্কাজনক মাত্রার দূষণের জন্য প্রতিবেশি রাজ্যগুলোতে খড় পোড়ানো এবং দিওয়ালি উৎসবকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। ২০১৫ সালে ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড যখন বাতাসের মানের তথ্যের হিসেব রাখা শুরু করে তখন দিল্লিতে সবচেয়ে বেশি দূষণ দেখা যায়।

বাতাসের মানের পূর্বাভাস দেওয়া সংস্থা এসএএফএআর এর প্রতিষ্ঠাতা ড. গুফরান বেগ বলেন দীর্ঘায়িত হওয়া বৃষ্টিপাতের মৌসুমের কারণে খড় পোড়াতে দেরি হয়েছে আর নভেম্বরে ছিলো দিওয়ালি। তিনি বলেন, ‘এগুলোই গত কয়েক বছরের তুলনায় এবছর নভেম্বরে বাতাসের মান সবচেয়ে বাজে হওয়ার মূল কারণ।’

মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইটের তথ্য অনুযায়ী ১ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশে খড় পোড়ানোর ৯০ হাজার ৯৮৪টি আগুন দেখা গেছে। জ্বালানি, পরিবেশ এবং পানি বিষয়ক কাউন্সিল (সিইইডব্লিউ) এর এক প্রতিবেদন অনুযায়ী গত পাঁচ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ সংখ্যক এ ধরনের আগুনের ঘটনা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজি পুড়িয়ে দিওয়ালি উৎসব পালনের পরও দিল্লির বাতাসের মান খারাপ হয়ে যায়।

নতুন ফসল চাষ করতে খেতেই খড় পুড়িয়ে দেয় ভারতের কৃষকেরা। বাতাসের মান ঠিক রাখতে খড় পোড়ানো নিষিদ্ধ করে দেওয়া হলেও এর বাস্তবায়ন ও তদারকি দুর্বল।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম