নাগাল্যান্ডে গুলির ঘটনায় তদন্ত চাইলেন মমতা

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৪৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৫:৫১

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার নাগাল্যান্ডে নিরাপত্তাবাহিনীর গুলিতে বেসামরিক হত্যাকাণ্ডের তদন্ত দাবি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

সীমান্তবর্তী নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ে বিদ্রোহী ভেবে সাধারণ শ্রমিকদের উপর গুলি চালানো হলে অন্তত ১৩ জন নিহত। এলাকাবাসীর দাবি, প্রতিদিনের মতো তিরু থেকে কাজ শেষে পিক আপে করে ফিরছিলেন তারা। সেখানে কয়লা ক্ষেত্রে কাজ করতেন শ্রমিকরা। ট্রাকটি ৩০ বা তার বেশি শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নাগাল্যান্ড থেকে উদ্বেগজনক খবর। নিহতদের পরিবারের জন্য আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেনও সব ভুক্তভোগী ন্যায়বিচার পায়।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও উচ্চ পর্যায়ের তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সমাজের সব স্তরে শান্তি বজায় রাখাও আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে দুঃখপ্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী এবং তদন্তেরও নির্দেশ দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তাদের এক সেনাসদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম