লতা মঙ্গেশকরের শেষযাত্রায় ভক্তদের ঢল

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৯

রাষ্ট্রীয় সম্মানে তেরঙ্গায় মুড়িয়ে লতা মঙ্গেশকরের মরদেহ বের করা হয়েছে তার বাড়ি থেকে। সুর-সম্রাজ্ঞীর বাড়ির বাইরে উপচে পড়ছে ভিড়। বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রভুকুঞ্জের বাড়িতে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে তাকে। হাতজোড় করে প্রণাম দিয়ে বিদায় জানিয়েছেন বোন আশা ভোঁসলে।

কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মোদি সরকার। মহারাষ্ট্রে সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন পশ্চিমবঙ্গেও অর্ধদিবস ছুটি থাকবে বলে জানা গেছে।

সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাই যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটে মোদি বলেন, ‘লতা দিদিকে শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণের মধ্যে মুম্বাই যাচ্ছি।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পৃথিবীজুড়ে তার সব ভক্ত, অনুগামীদের মতো, আমিও তার কণ্ঠস্বরে মুগ্ধ হয়েছিলাম এবং কৃতজ্ঞবোধ করেছিলাম। সত্যিকার অর্থেই তিনি ভারতের নাইটিংগেল।’ সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার, এশিয়ানেট নিউজ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
সর্বশেষ খবর
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন