মাওবাদী সন্দেহে শান্তিনিকেতনে গ্রেফতার বিশ্বভারতীর সাবেক ছাত্র

রক্তিম দাশ, কলকাতা
২৪ এপ্রিল ২০২২, ২২:২৯আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ২২:২৯

ফের পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে মাওবাদীদের সক্রিয়তা বাড়ছে। এজন্য চার জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। আগামী এক সপ্তাহ এই সতর্কবার্তা জারি রয়েছে। বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে মাওবাদী পোস্টার। এসবেরই মাঝেই এবার মাওবাদী আতঙ্ক ছড়ালো বোলপুরের শান্তিনিকেতনে। মাওবাদী সন্দেহে ফের স্পেশাল টাস্ক ফোর্স (এটিএফ)-এর হাতে গ্রেফতার বিশ্বভারতীর সাবেক ছাত্র টিপু সুলতান ওরফে মুস্তফা কামাল। রবিবার সকালে শান্তিনিকেতনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এটিএফ।

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের বেশ কিছু জায়গায় মাওবাদীদের প্রভাব রয়েছে। সেই কারণে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। এরমধ্যেই গ্রেফতার হলো টিপু সুলতানকে। এর আগেও দু’বার মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে অবশ্য জামিনে ছাড়া পান তিনি।

সূ্ত্রের খবর, শান্তিনিকেতনের গুরুপল্লির বাসিন্দা টিপু সুলতান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। ২০১৯ সালে মাওবাদী সন্দেহে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে জামিনে ছাড়া পেয়েছিলেন। ফের ২০২১ সালে ঝাড়গ্রাম থানার পুলিশ দেশদ্রোহী আইনে তাকে গ্রেফতার করা হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?