পশ্চিমবঙ্গে গ্রেফতার বাংলাদেশে সিরিজ বোমা হামলার আসামি

রক্তিম দাশ, কলকাতা
২৯ এপ্রিল ২০২২, ২০:৫৪আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ২০:৫৪

বাংলাদেশে সিরিজ বোমা হামলার আসামি  সাহিরুদ্দিনকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার চৌমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া কাজি সাহিরুদ্দিন মণ্ডলের বাড়ি বাংলাদেশের  যশোর জেলার দিয়াপাড়া এলাকায়। সে জামাতের সদস্য।  সিরিজ বোমা বিস্ফোরণের মামলায় তাকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রেখেছে বাংলাদেশের আদালত।

পশ্চিমবঙ্গের বসিরহাট পুলিশ জেলার সুপার জবি থমাস বলেন, ‘সন্দেহজনক হওয়ায় জেরা করতে ওই বাংলাদেশিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে।’

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, ২০০৫ সালে বাংলাদেশে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় জড়িয়ে পড়ে জামাতের অন্যতম নেতা কাজি সাহিরুদ্দিন মণ্ডল। বিচারে তার যাবজ্জীবন দণ্ড হয়। কিন্তু সাজাপ্রাপ্ত ওই আসামি জেল থেকে পালিয়ে  বেনাপোল হয়ে অবৈধভাবে বাংলাদেশের সীমানা পেরিয়ে বাদুড়িয়ার আটলিয়া গ্রামে আশ্রয় নেয়। গত ১৫ বছর হচ্ছে সেখানেই গা ঢাকা দিয়ে থেকে ফিসারির কাজ নেয়। 

পুলিশ জানায়, ভারতে এসে আধার এবং প্যান কার্ড বানায় কাজি সাহিরুদ্দিন মণ্ডল। তা দেখিয়ে বিভিন্ন সরকারি  সুবিধার পাশাপাশি কলকাতাসহ বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াতে শুরু করে। গোয়েন্দারা ইতোমধ্যে জানতে পেরেছে কেবল কাজি সাহিরুদ্দিন মণ্ডল নয়, তার সাথে আরো প্রায় ৩৫ জন জামাত নেতা বাংলাদেশ ছেড়ে এপারে এসে থাকতে শুরু করার পাশাপাশি সংগঠন মজবুতের চেষ্টা করছে।

খবর পেয়ে জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ দিন রাত একটা নাগাদ বাদুড়িয়ার চৌমাথা এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দাদের দল ওই বাংলাদেশিকে জিঞ্জাসাবাদ করতে বাদুড়িয়ায় আসছে।

/জেজে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি