লাদাখে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি নদীতে, নিহত ৭

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২২, ১৮:৫২আপডেট : ২৭ মে ২০২২, ১৯:৫৮

ভারতের লাদাখে সড়ক দুর্ঘটনায় ৭ সেনা নিহত হয়েছেন। লাদাখের সায়ক নদীতে ভারতীয় সেনার গাড়ি পড়ে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে এসেছে, লাদাখের তুরতুক সেক্টরে দুর্ঘটনাটি ঘটে। আহতদের বিমান করে ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার (২৭ মে) সকাল ৯টা নাগাদ ২৬ জন সেনার একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব-সেক্টর হানিফের দিকে রওনা হয়। থোয়াইসা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সেনার গাড়িটি সড়ক থেকে ছিটকে ৫০-৬০ ফুট নিচে সায়ক নদীতে পড়ে যায়।

খবর পেয়েই আহত জওয়ানকে উদ্ধার করে পারতাপুরের হাসপাতালে নেওয়া হয়েছে। লেহ থেকে অস্ত্রোপচারের জন্য চিকিৎসক দলও পাঠানো হয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, ‘আহতদের সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতের চেষ্টা চলছে।

লাদাখে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি নদীতে, নিহত ৭

এদিকে দুর্ঘটনায় সেনা নিহতে গভীর শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বশেষ খবর
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল