এটিএম বুথে মিলছে পাঁচগুণ, অর্থ তোলার হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২২, ১৪:০৫আপডেট : ১৬ জুন ২০২২, ১৪:১৫

পাঁচশ’ রুপি তুলতে এটিএম বুথে ঢুকে অভাবনীয় বিস্ময় প্রত্যক্ষ করেছেন ভারতের এক ব্যক্তি। মহারাষ্ট্রের নাগপুর জেলায় এটিএম মেশিনে পাঁচশ’ রুপি তোলার নির্দেশনা দেওয়ার পর পাঁচটি পাঁচশ’ রুপির নোট পেয়েছেন তিনি।

পরে আবার একই নির্দেশনা দেন এবং আবারও ২৫০০ রুপি পান ওই ব্যক্তি। বুধবার খাপারখেদা শহরে একটি বেসরকারি ব্যাংকের বুথে এই ঘটনা ঘটে। নাগপুর শহর থেকে ওই শহরের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার।

খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দ্রুত এটিএম বুথের বাইরে ভিড় জমাতে শুরু করে গ্রাহকেরা।

খাপারখেদা থানার এক কর্মকর্তা জানান, পরে ব্যাংকের এক গ্রাহক স্থানীয় পুলিশকে সতর্ক করলে তারা দ্রুত সেখানে যান। পুলিশ এটিএম বুথ বন্ধ করে দিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করে।

ওই কর্মকর্তা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এটিএম মেশিনটি অতিরিক্ত অর্থ ছাড় করছিলো। তিনি আরও জানান, এটিএম বুথটিতে একশ’ রুপি রাখার ট্রেতে ভুল করে পাঁচশ’ রুপির নোট রেখে যাওয়া হয়। আর তাতেই এই ঘটনা ঘটে।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি বলে জানান ওই কর্মকর্তা।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
কী, কেন, কীভাবেছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
সর্বশেষ খবর
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার