চার দিন ধরে ‘লাপাত্তা’ নুপুর শর্মা, দাবি মুম্বাই পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২২, ১৮:২৪আপডেট : ১৭ জুন ২০২২, ১৮:৫৫

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মাকে চার দিন ধরে খুঁজে পাচ্ছে না মুম্বাই পুলিশ। শুক্রবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নোটিশ দেওয়ার জন্য টিম পাঠানো হলেও গত চার দিন ধরে তার খোঁজ পাচ্ছেন না তারা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

১১ জুন মুম্বাইয়ের পিডোনি পুলিশ স্টেশন নুপুর শর্মাকে সমন জারি করে ২৫ জুন থানায় হাজির হওয়ার জন্য। একটি টেলিভিশন বিতর্কে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ডের জন্য এই সমন জারি করা হয় পুলিশের পক্ষ থেকে।

রাজা অ্যাকাডেমির মুম্বাই শাখার যুগ্ম সম্পাদক ইরফান শেখের অভিযোগের পর ২৯ মে পিডোনি পুলিশ স্টেশন একটি মামলা নথিবদ্ধ করে। এফআইআরটি নথিবদ্ধ করা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত, বিদ্বেষ ছড়ানো এবং জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে। ওই শুক্রবার জুমার নামাজের পর ভারতজুড়ে বড় ধরনের বিক্ষোভের দিনই এফআইআরটি নথিবদ্ধ করা হয়।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, নুপুর শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই পুলিশের একটি দল দিল্লি গিয়ে তাকে পায়নি। তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে মুম্বাই পুলিশের টিম।

মহারাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এনডিটিভিকে জানিয়েছে, সাবে বিজেপি মুখপাত্রকে গ্রেফতারের জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে মুম্বাই পুলিশের কাছে।  

গত পাঁচ দিন ধরে নুপুর শর্মার খোঁজে দিল্লিতে অবস্থান করছে মুম্বাই পুলিশের একটি টিম।

নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উপসাগরীয় মুসলিম দেশগুলোর সঙ্গে কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে ভারতের। কাতার, কুয়েত, ইরান, সৌদি আরব, ওমান, আফগানিস্তান ও পাকিস্তান বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যকে ‘অপমানজনক’ হিসেবে উল্লেখ করেছে।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম