চেরাপুঞ্জিতে ১২২ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২২, ১৮:৫৫আপডেট : ১৭ জুন ২০২২, ২১:১৭

ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিল জেলার চেরাপুঞ্জিতে শুক্রবার গত ২৪ ঘণ্টায় ৯৭ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা সেখানে গত ১২২ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। চেরাপুঞ্জিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ১৯৯৫ সালের ১৬ জুন, ওই সময় তা ছিল ১৫৬.৩ সেন্টিমিটার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একই ইস্ট খাসি হিল জেলার মাউসিনরামে। ১৫ জুন এখানে গত ২৪ ঘণ্টায় রেকর্ডকৃত বৃষ্টিপাত ছিল ৭১  সেন্টিমিটার, যা পঞ্চম সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। ১৯৬৬ সালের ৭ জুন মাউসিনরামে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৯৪.৫ সেন্টিমিটার। ইস্ট খাসি হিলের বেশ কয়েকটি স্থানে এই সপ্তাহে বৃষ্টিপাত রেকর্ড গড়েছে।

ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) প্রতি ঘণ্টায় বৃষ্টিপাতের রেকর্ড নথিবদ্ধ করার চেষ্টা করছে, যাতে চলমান বর্ষণকে মেঘ বিস্ফোরণ হিসেবে শ্রেণিভুক্ত করা যায়। প্রতি ঘণ্টায় যদি ১০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয় তাহলে মেঘ বিস্ফোরণ বলা হয়ে থাকে।

বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা হিমালয় অঞ্চলে আঘাত হেনেছে। এতে মেঘালয় ও আসামে ভারী বর্ষণ হচ্ছে (২০ সেন্টিমিটারের বেশি)।

আরও পড়ুন: আসামে বন্যা পরিস্থিতির অবনতি, ১১ লাখ মানুষ পানিবন্দি

আইএমডি বিজ্ঞানী আর কে জেনামানি জানান, দক্ষিণী ও দক্ষিণ-পশ্চিমী বায়ু গত সপ্তাহ ধরে হিমালয়ের পূর্বাঞ্চলে আঘাত হানছে। এর ফলে বৃষ্টিপাত হচ্ছে। চেরাপুঞ্জিতে দমকা হাওয়া রয়েছে। আগামী দুই দিন চরম ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টিপাতের চূড়া অতিক্রম হয়ে গেছে। ২১ জুন থেকে আমরা বিহার, পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা করছি।

শুক্র ও শনিবারের আসাম ও মেঘালয়ে ‘রেড ক্যাটাগরির’ সতর্কতা জারি করা হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী