জম্মুতে গ্রেফতার লস্কর জঙ্গি ছিল বিজেপি’র আইটি সেল প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২২, ২০:২৫আপডেট : ০৩ জুলাই ২০২২, ২০:৩৫

জম্মু-কাশ্মিরে শনিবার গ্রেফতার হওয়া পলাতক লস্কর-ই-তৈয়্যবা জঙ্গি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সক্রিয় সদস্য ছিল। জম্মুতে দলের মাইনরিটি মোর্চা’র সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। 

শুক্রবার সকালে জম্মুর রিয়াসি এলাকার গ্রামবাসীরা তালিব হোসাইন শাহ ও তার সহযোগীদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি একে রাইফেল, বেশ কয়েকটি গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে তাদেরকে পুলিশের সোপর্দ করা হয়েছে।

বিজেপি এমন ঘটনার জন্য অনলাইনে সদস্যপদ প্রদানের ব্যবস্থাকে দায়ী করছে। এর ফলে কারও সম্পর্কে কোনও যাচাই করা ছাড়াই দলে যোগদানের সুযোগ তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে।

বিজেপির মুখপাত্র আরএস পাথানিয়া বলেন, এই গ্রেফতারের ফলে নতুন একটি ইস্যু সামনে এলো। আমি এই নতুন মডেলকে বলবো এভাবে- বিজেপি যোগদান, সুযোগ লাভ, অনুসন্ধান চালানো… এমনকি দলের শীর্ষ নেতাদের হত্যার ষড়যন্ত্রও করা হয়েছে। যা পুলিশ নস্যাৎ করেছে।

তিনি আরও বলেন, সীমান্তে যারা ত্রাস ছড়াতে চায় তারা এগুলো করছে। এখন অনলাইনে যে কেউ বিজেপির সদস্য হতে পারছে। এই ব্যবস্থায় অপূর্ণতা রয়েছে। কারণ যারা অনলাইনে সদস্য হওয়ার আবেদন করছেন তাদের অপরাধের তথ্য বা পরিচয় যাচাইয়ের কোনও সুযোগ রাখা হয়নি।

৯ মে বিজেপি গ্রেফতারকৃত তালিব হোসাইন শাহকে জম্মু প্রদেশে তাদের আইটি ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রধান হিসেবে দায়িত্ব দেয়। স্থানীয় বিজেপির মাইনরিটি মোর্চার এক আদেশে বলা হয়েছিল, রাজৌরি জেলার বুধানের দ্রাজ কট্রাঙ্কার তালিব হোসাইন শাহকে বিজেপি মাইনরিটি মোর্চার জম্মু প্রদেশের নতুন আইটি ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে তা কার্যকর হবে।

জম্মু-কাশ্মির বিজেপির সভাপতি রবীন্দ্র রায়নাসহ স্থানীয় বিজেপির সিনিয়র নেতাদের সঙ্গে তালিবের একাধিক ছবি রয়েছে।

জম্মু-কাশ্মিরের লে. গভর্নর ও পুলিশ প্রধান সাহসিকতার জন্য রিয়াসি গ্রামের বাসিন্দাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন।

পুলিশের মতে, এক মাসের বেশি সময় ধরে তালিবের গতিবিধিতে নজর রাখা হচ্ছিল। রাজৌরি জেলায় দুটি বিস্ফোরণ ও হত্যাকাণ্ডে তাকে সন্দেহ করা হচ্ছিল।

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের