আদিবাসী নারীর গায়ে আগুন দিয়ে ভিডিও ধারণ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২২, ১৩:২১আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৩:৪৪

জমি নিয়ে বিবাদের জেরে এক আদিবাসী নারীর শরীরে আগুন ধরিয়ে দিয়েছে তিন দুর্বৃত্ত। এ সময় বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করেন ৩৮ বছরের ওই নারী। তবে তাতে মন গলেনি দুর্বৃত্তদের। উল্টো মোবাইলে সেই ভয়ঙ্কর দৃশ্য ভিডিও করে সেটি আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। শনিবার ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলার ধানোরিয়া এলাকায় এমন ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশে একটি সরকারি কল্যাণ প্রকল্পে জমি পেয়েছিল ওই নারীর পরিবার। সেটি দখল করার পরই তার শরীরে আগুন ধরিয়ে দেওয়ার এই ঘটনা ঘটে। রামপ্যারি সাহারিয়া নামের ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ভিকটিমের স্বামী পুলিশকে জানিয়েছেন, একটি মাঠে তার স্ত্রীর গায়ে আগুন দেয় তিন দুর্বৃত্ত। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে পরে সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।

জেলা পুলিশ প্রধান পঙ্কজ শ্রীবাস্তব জানিয়েছেন, শনিবার ওই নারীর স্বামী অর্জুন সাহারিয়া দেখতে পান, তার স্ত্রী একটি মাঠে পুড়ে যাওয়ার যন্ত্রণায় কাতরাচ্ছেন।

ওই নারী জানান, বহু বছর আগে সরকারি কল্যাণ প্রকল্পের অধীনে বরাদ্দ পাওয়া ছয় বিঘা জমিতে চাষাবাদের জন্য ওই তিন ব্যক্তি তার গায়ে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তরাও প্রত্যেকেই অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের সদস্য।

এনডিটিভি জানিয়েছে, ওই নারী অনেক আগেই জমিটি বরাদ্দ পেলেও সম্প্রতি স্থানীয় রাজস্ব বিভাগ দখলদারদের হাত থেকে জায়গাটি মুক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছিল।

তার স্বামী পুলিশকে বলেছেন, তিনি যখন তাদের খামারে যাচ্ছিলেন, তখন তিনি প্রতাপ, হনুমত, শ্যাম কিরার এবং তাদের পরিবারের সদস্যদের একটি ট্রাক্টরে করে যেতে দেখেছেন। এক পর্যায়ে ধোঁয়া আসতে দেখে অর্জুন সাহারিয়া মাঠের দিকে দৌড়ে যান। সেখানে গিয়ে তিনি নিজের স্ত্রীকে আহত অবস্থায় দেখতে পান।

পুলিশ অফিসার পঙ্কজ শ্রীবাস্তব বলেন, ‘অর্জুন সাহারিয়ার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। এফআইআরে নাম থাকা তিন জনের মধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় মধ্যপ্রদেশের বিজেপি সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, একজন আদিবাসী নারীর ওপর এমন ভয়ানক নৃশংসতাকে লজ্জাজনক।

অর্জুন সাহারিয়ার অভিযোগ, তিনি স্থানীয় পুলিশের কাছে এর আগেও ওই তিন জনের পরিবারের কাছ থেকে তার জীবননাশের হুমকির কথা জানিয়েছিলেন। কিন্তু পুলিশ তার অভিযোগের ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম