স্ত্রীর কাছে বিদেশ সফর লুকাতে গিয়ে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২২, ০৯:৪৬আপডেট : ১০ জুলাই ২০২২, ০৯:৪৮

স্ত্রীর কাছে বিদেশ সফর লুকাতে পাসপোর্টের কয়েকটি পাতা ছিড়ে ফেলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। ৩২ বছরের ওই ব্যক্তিকে শনিবারের গ্রেফতারের ঘোষণা দিয়েছে মুম্বাই পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা বলেন ওই ব্যক্তি নিজের বিয়ে বহির্ভূত সম্পর্ক স্ত্রীর কাছে গোপন রাখতে চেয়েছেন। কিন্তু পাসপোর্টের পাতা ছেড়া অপরাধ। সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

ওই কর্মকর্তা জানান, ওই ব্যক্তি কয়েক দিন আগে মেয়ে বন্ধুর সঙ্গে সাক্ষাত করতে বিদেশ সফর করেন। বৃহস্পতিবার রাতে তিনি ভারতে ফেরেন। মুম্বাই বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তার পাসপোর্টের কয়েকটি পাতা ছেড়া দেখতে পান। এসব পাতায় তার সাম্প্রতিক সফরের ভিসা সিল লাগানো ছিল।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান মেয়ে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে বিদেশ যান। এর আগে স্ত্রীকে বলে যান তিনি কাজের সূত্রে ভারতের অন্য স্থানে সফর করবেন।

পরে স্ত্রী সন্দেহ করে তাকে ফোন করলে তিনি ফোন ধরেননি। পরে ভেবেছিলেন পাসপোর্টের পাতা ছিড়ে ফেললে স্ত্রী বুঝতে পারবে না তিনি কোথায় ছিলেন।

পুলিশ কর্মকর্তা জানান ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতি সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে বলে জানান তিনি।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম