৪৫টি পিস্তলসহ বিমানবন্দরে গ্রেফতার ভারতীয় দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২২, ১৭:১২আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৭:১২

ভারতের নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫টি পিস্তল বহনের দায়ে এক ভারতীয় দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার কাস্টমস কর্মকর্তারা তাদের গ্রেফতার করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

অস্ত্রগুলো নকল না আসল তা যাচাইয়ের জন্য তদন্ত শুরু হয়েছে। ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর সন্ত্রাসদমন ইউনিট ঘটনাটি তদন্ত করছে।

গ্রেফতারকৃত দম্পতি হলেন জগজিৎ সিং এবং জাসিন্দার কৌর। ১০ জুলাই ভিয়েতনাম থেকে তারা ভারতে ফিরেন। জগজিৎ সিংয়ের দুটি ট্রলি ব্যাগে এসব পিস্তল রাখা ছিল। তার দাবি, ট্রলি ব্যাগ দুটি তাকে দিয়েছেন তার ভাই মানজিৎ সিং।

এই অস্ত্রগুলোর মোট মূল্য আনুমানিক ২২ লাখ ৫০ হাজার রুপি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতারকৃত দম্পতি স্বীকার করেছেন, এর আগে তারা তুরস্ক থেকে ২৫টি পিস্তল ভারতে এনেছেন।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের