মুম্বাইয়ে ১৪০০ কোটি রুপির নিষিদ্ধ ‘মিয়াউ মিয়াউ’ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২২, ১৯:১৫আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৯:১৫

ভারতের মুম্বাই পুলিশ ১ হাজার ৪০০ কোটি রুপি মূল্যের ৭০০ কেজির বেশি মেফেড্রোন নামক মাদকদ্রব্য উদ্ধার করেছে। বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, পালগার জেলার নালাসোপাড়া এলাকায় একটি মাদক উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এসময় পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন অর্গানিক রসায়নে স্নাতকোত্তর রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

ভারতে মেফেড্রোন ‘মিয়াউ মিয়াউ’ বা এমডি নামে পরিচিত। এটি সিন্থেটিক উদ্দীপক ও সাইকোট্রপিক পদার্থ। ভারতের নারকোটিক ড্রাগস অ্যান্ডস সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনে এটি নিষিদ্ধ করা হয়েছে।  

মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দ্য অ্যান্টি-নারকোটিকস সেল (এএনসি) এই অভিযান পরিচালনা করেছে।

এনডিটিভিকে এক পুলিশ কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো। এএনসি টিম কারখানাটিতে তল্লাশী চালায়। এখানে নিষিদ্ধ মাদকদ্রব্য মেফেড্রোন উৎপাদন করা হত। মুম্বাইয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে নালাসোপাড়া থেকে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, নালাসোপাড়া থেকে গ্রেফতার ব্যক্তি অর্গানিক রসায়নে একজন স্নাতকোত্তর। মাদক তৈরিতে তিনি দক্ষতা কাজে লাগাচ্ছিলেন।

ওই পুলিশ কর্মকর্তার মতে, সম্প্রতি মুম্বাই পুলিশের মাদকদ্রব্য উদ্ধারের মধ্যে এটি একটি বৃহত্তম ঘটনা।

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের