ফোনে সন্দেহজনক বার্তা, ৬ ঘণ্টা দেরিতে ছাড়লো প্লেন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২২, ১৫:৫৯আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৬:০১

এক যাত্রীর ফোনে সন্দেহজনক বার্তা আসায় জরুরি অ্যালার্ম বাজানোয় ছয় ঘণ্টা বিলম্বে ছেড়েছে ম্যাঙ্গালুরু-মুম্বাই ফ্লাইট। এ ঘটনার পরই প্লেনটিকে দ্রুত ট্যাক্সি বে-তে ফিরিয়ে আনা হয়। খবর এনডিটিভি’র।

রবিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ইন্ডিগোর বিমানটি ম্যাঙ্গালুরু থেকে মুম্বাই রওনা দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে বিমানবন্দরে আসেন এক যাত্রী। তার সঙ্গে ছিল প্রেমিকা। প্রেমিকার আবার বেঙ্গালুরুগামী বিমান ধরার কথা ছিল। ওই ব্যক্তি মুম্বাইগামী বিমানে ওঠার পরও প্রেমিকার সঙ্গে বার্তা আদানপ্রদান ছিল। একটি মেসেজ আসে ওই ব্যক্তির কাছে। যা চোখে পড়ে পাশে বসা এক নারী যাত্রীর। সেই সময় মুম্বাইগামী ইন্ডিগো বিমানটি ওড়ার প্রস্তুতি নিচ্ছিল।

মোবাইল বার্তা দেখে নাশকতার আশঙ্কায় ওই নারী তাৎক্ষণিকভাবে ঘটনার কথা জানান কেবিন ক্রুদের। ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কথা বলে ফের এয়ার বে-তে ফিরে আনা হয় ইন্ডিগো বিমানটি।

ম্যাঙ্গালুরু-মুম্বইগামী বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন। যাত্রীদের নামিয়ে পুরো বিমান তল্লাশি চালানো হয়। কিন্তু নাশকতামূলক কোনও কিছু পাওয়া যায়নি। তবে প্রায় ৬ ঘণ্টাপর মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয় প্লেনটি।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী