কঠোর নিরাপত্তায় আজমির শরিফে প্রধানমন্ত্রী (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:১১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:০১

ভারতের রাজস্থানের জয়পুরে আজমির শরিফ সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে পৌঁছান তিনি। আজমিরে সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসেছে, দরগায় লালগালিচায় স্বাগত জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এরপর মাজার জিয়ারত করেন তিনি। নিরাপত্তার স্বার্থে দরগায় অন্য কোনও ভক্তকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেখানকার বাজারও বন্ধ রাখা হয়।

এর আগে শেখ হাসিনা ও তার প্রতিনিধিদল বাংলাদেশের একটি বিশেষ বিমানে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান রাজ্যের শিক্ষামন্ত্রী বিডি কাল্লাসহ শীর্ষ কর্মকর্তারা।

জয়পুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনে অভ্যর্থনা জানান শিল্পীরা

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাতে সংবাদ সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

গত ৫ সেপ্টেম্বর দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দেশে ফিরবেন তিনি।

শেখ হাসিনার সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সম্পাদিত হয়েছে সাত সমঝোতা চুক্তি (এমওইউ)। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিল্লির হায়দারাবাদ হাউজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে উভয়পক্ষের কর্মকর্তারা এসব সমঝোতা স্মারকে সই করেন। এসব চুক্তি ভারত-বাংলাদেশের বহুমুখী সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করছেন সরকারের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকরা।

ভিডিও:

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান