দলবেঁধে দিনদুপুরে বাড়ি থেকে নারীকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, ১৮:৪৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৮:৪৩

ভারতের তেলেঙ্গানা রাজ্যে অন্তত ৪০জন পুরুষের একটি দল ২৪ বছর বয়সী এক নারীকে অপহরণ করেছে। শুক্রবার প্রকাশ্য দিবালোকে পেশায় দাঁতের চিকিৎসক এই নারীকে অপহরণ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সোশাল মিডিয়াতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, অন্তত অন্তত ৩০ জন জোর করে ওই নারীর বাড়িতে প্রবেশ করে। তারা এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে বের করে আনে। এরপর লাঠি ও রড দিয়ে তাকে পেঠায়। অপর কয়েকজন বাড়ি ও একটি গাড়িতে ভাঙচুর করে।

হায়দরাবাদের রাঙ্গা রেড্ডি এলাকার বাসিন্দা বৈশালিকে রাজ্য পুলিশ এক ঘণ্টা দীর্ঘ অভিযানে উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানে ১৮ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ এবং মামলা নথিবদ্ধ হয়েছে। অপহরণে জড়িত অপর ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।

অপহৃত নারীর পরিবারের দাবি, শতাধিক পুরুষ তাদের বাড়িতে জোর করে প্রবেশ করে। এদের অর্ধেক বৈশালির ওপর হামলা চালায়।

বৈশালির মা বলেন, প্রায় ৫০ জন দ্বিতীয় তলায় যায় এবং জোর করে মেয়েকে অপহরণ করে।  

পরিবারের পক্ষ থেকে বাড়ির ওপর পাশে চায়ের দোকানদার নবীন রেড্ডির বিরুদ্ধে দলবেঁধে অপরহরণে নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনেছেন।

স্থানীয় পুলিশ এনডিটিভিকে জানিয়েছে, একটি ব্যাডমিন্টন কোর্টে দুজনের পরিচয় হয় এবং তারা সম্পর্কে জড়িয়েছিলেন। তবে ওই নারী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তখন বৈশালিকে সোশাল মিডিয়ায় হেনস্তা শুরু করে রেড্ডি। তখন বৈশালি থানায় অভিযোগও করেছিলেন।

নবীন রেড্ডি এখনও পলাতক বলে জানিয়েছে পুলিশ।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী