ভারতে স্বীকৃতি পেলো করোনার ন্যাজাল ভ্যাকসিন

রক্তিম দাশ, কলকাতা
২৩ ডিসেম্বর ২০২২, ১৫:৪১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৫:৫৭

করোনা পরিস্থিতি নিয়ে ভারত সরকার দফায় দফায় বৈঠকে বসেছে, তারই মধ্যে শুক্রবার (২৩ ডিসেম্বর) স্বীকৃতি পেলো ন্যাজাল ভ্যাকসিন। ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছে সূত্র।

প্রাথমিকভাবে বেসরকারি হাসপাতাল থেকে এই টিকা দেওয়া হবে। কোভ্যাকসিন বা কোভিশিল্ডের টিকা যারা আগে নিয়েছিলেন, তারাই এই ‘ন্যাজাল ভ্যাকসিন’ নিতে পারবেন। তবে বিনামূল্যে দেওয়া হবে না বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কোইউন অ্যাপের মাধ্যমে ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। শুক্রবার থেকেই সরকারিভাবে করোনা টিকা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনকে। সন্ধ্যা থেকেই কোউইন অ্যাপে এই অপশন চলে আসবে।

সম্প্রতি করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভারতে। ইতোমধ্যে ভারতে সেই বিএফ ৭ ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে টিকা প্রদানে নতুন করে জোর দেওয়ার কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার এ নিয়ে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ন্যাজাল টিকায় কোনও সুঁই লাগবে না। ভারতে প্রথমবার এ ধরনের টিকা দেওয়া শুরু হচ্ছে। ১৮ বছরের বেশি বয়সীরা এটি নিতে পারবেন। ভারত বায়োটেক এই নতুন ভ্যাকসিন তৈরি করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে। 

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম