৫০০ ছাত্রীর মধ্যে নিজেকে একা দেখে জ্ঞান হারালো ছাত্র

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১১ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৬

পরীক্ষার হলে জ্ঞান হারিয়ে আলোচনার জন্ম দিয়েছে ভারতের এক শিক্ষার্থী। পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মধ্যে সিট পড়ে ওই ছেলের। তাতেই জ্ঞান হারিয়ে ফেলে সে। সম্প্রতি এমন এক ঘটনা ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সংবাদ সংস্থা এএনআইয়ে জানা গেছে, ঘটনা ঘটেছে বিহারের আল্লামা ইকবাল কলেজে। ওই ছেলের নাম শঙ্কর। জানতে পারে ৫০০ ছাত্রীর মাঝে সে একাই। একপর্যায়ে পরীক্ষার হলে জ্ঞান হারিয়ে ফেলে।

শঙ্করের এক আত্মীয় জানান, দ্বাদশ শ্রেণির ছাত্র শঙ্কর পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মধ্যে নিজেকে দেখেই অজ্ঞান হয়ে পড়ে। তার শরীরে জ্বর আছে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার আরেক আত্মীয় বলেন, ‘সে পরীক্ষার হলে যায়, সেখানে এত মেয়ে দেখেই জ্বর চলে আসে।’

শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরই হাসপাতালে ভর্তি করা হয়েছে শঙ্করকে। চিকিৎসকরা জানান, আপাতত অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসা চলছে। সূত্র: টাইমসনাও, হিন্দুস্তান টাইমস

ভিডিও:

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত