ভারতে ফের বাড়ছে করোনা, ৬ রাজ্যে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ১৯:২০ আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৯:২০

ভারতে ফের বাড়ছে করোনা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৪১ জনের শরীরে; যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বর্তমানে ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৩৮৯-এ ঠেকেছে।

এনডিটিভির খবরে বলা হয়, ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, কেরালায় দুইজন সুস্থ হয়ে ওঠেছেন। সংক্রমণ সবচেয়ে বেশি ধরা পড়েছে কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক এবং গুজরাটে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি জানায়, দৈনিক গড় আক্রান্ত এক মাসে ছয় গুণ বেড়েছে। এক মাস আগে যেখানে দিনে গড়ে শনাক্ত হতো ১১২ জন; সেখানে এখন ৬২৬ জন গড়ে শনাক্ত হচ্ছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, বর্তমানে করোনায় আক্রান্তের হার শূন্য দশমিক শূন্য এক শতাংশ। আর করোনা থেকে সেরে ওঠাদের হার ৯৮ দশমিক আট শূন্য।

মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে ২২০ কোটি ৬৪ লাখ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

এদিকে প্রকোপ বাড়তে থাকায় ছয় রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। এতে বলা হয়েছে, সংক্রমণের আকস্মিক বৃদ্ধি নিয়ন্ত্রণে রাজ্য সরকারকে মনোযোগ দেওয়া উচিত।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বুধবার মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকে চিঠি লিখে পরীক্ষা, চিকিত্সা, শনাক্তকরণ এবং টিকা দেওয়ার ওপর জোর দিতে বলেছেন। সূত্র: এনডিটিভি

/এসপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
সর্বশেষ খবর
মোবাইল ছিনতাই করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে আটক
মোবাইল ছিনতাই করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে আটক
রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
৫০ হাজার টাকায় ককটেল বিস্ফোরণের চুক্তি, ধানমন্ডিতে গ্রেফতার ১
৫০ হাজার টাকায় ককটেল বিস্ফোরণের চুক্তি, ধানমন্ডিতে গ্রেফতার ১
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত