ভারত ছেড়ে যাওয়াদের সম্পত্তি নিলামে তুলবে মোদি সরকার

রক্তিম দাশ, কলকাতা
১৮ মার্চ ২০২৩, ২১:৩৮আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২১:৫৯

দেশভাগ ও পরবর্তীতে যারা ভারত ছেড়ে পাকিস্তানে চলে গেছে, তাদের সম্পত্তি নিলামে তুলবে মোদি সরকার। ক্ষমতায় আসার পরই বেদখল হওয়া সম্পত্তির নিষ্পত্তি নিয়ে সক্রিয় হয় মোদি প্রশাসন। এনিমি প্রপার্টি আইন ১৯৬৫-এর অধীনে ২০২১ সালে কলকাতার একাধিক বেদখল হওয়া সম্পত্তিতে তালা ঝুলি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার এসব সম্পত্তি পুনরুদ্ধারে আরও এক ধাপ এগিয়েছে কেন্দ্র। বেদখল সম্পত্তি উদ্ধারে ২০১৮-এনামি প্রপার্টি নির্দেশিকায় কিছু পরিবর্তন এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বেদখল হওয়া জমি পুনরুদ্ধারে নতুন গাইডলাইন প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানানিয়েছে, জেলা শাসক ও কালেক্টরের সাহায্যে এসব সম্পত্তি খালি করা শুরু হবে। যারা বাড়ি, দোকান দখল করে রয়েছেন, আগে তাদের কাছেই সেই সম্পত্তি বিক্রির প্রস্তাব দেওয়া হবে। যার মূল্য ১ কোটি টাকা উঠবে। এনিমি প্রপার্টি ডিসপোসাল কমিটি কর্তৃক নির্ধারিত হারে ১ কোটি টাকা বা ১০০ কোটি টাকার কম মূল্যের সব সম্পত্তি ই-নিলামের মাধ্যমে বা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য ভিত্তিতে নিষ্পত্তি করা হবে।

২০২১ সালের ২৭ নভেম্বর কলকাতার ২১ গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে একটি সম্পত্তিতে সিল করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, এটি বেদখল হওয়া একটি বাড়ি। ওই বাড়ির মালিক আজিজুর রহমান, নাজিদুর রহমান, নূর জাহান বেগম ১৯৬৫ ও ১৯৭১ সালে ইন্দো-পাক যুদ্ধের সময় পাকিস্তানে চলে যান। তারপর থেকে ওই সম্পত্তি দখলে।

১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধ বা ১৯৬১ সালে ভারত-চীন যুদ্ধের সময় অনেকে ভারত থেকে পাকিস্তান বা চীনে চলে যায়। বর্তমানে সেখানকার নাগরিকত্ব নিয়েছে তারা। কিন্তু ভারতে ফেলে গেছে স্থাবর-অস্থাবর সম্পত্তি। সেসব সম্পত্তিকে এনিমি প্রপার্টি হিসেবে চিহ্নিত করা হয়।

ভারতের ২০টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে প্রায় ১২ হাজার ৬১১টি এরকম সম্পত্তি রয়েছে। এর মধ্যে দোকান, বাড়ি, রেস্তোরাঁও আছে। পশ্চিমবঙ্গেই রয়েছে মোট ৪ হাজার ৮৮টি সম্পত্তি। এর মধ্যে কলকাতায় রয়েছে অনেক। এবার সেসব সম্পত্তি পুনরুদ্ধারে সক্রিয় কেন্দ্রীয় সরকার।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে