সীমান্ত নিরাপত্তা চুক্তিতে সই করলো ইরাক-ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৩, ১৫:৪২আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৫:৪২

সীমান্ত নিরাপত্তা চুক্তিতে সই করেছে ইরাক ও ইরান। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বাগদাদ বলছে, প্রাথমিকভাবে ইরাকের কুর্দি অঞ্চলের সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করাই তাদের লক্ষ্য। অন্যদিকে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরাপত্তার জন্য বড় হুমকি বলে বর্ণনা করেছে তেহরান।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানি ও ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-সুদানি।

স্বাক্ষরকারী এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তা চুক্তির অধীনে প্রতিবেশী ইরানে হামলা চালানোর জন্য ইরাকি কুর্দি অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেবে না ইরাক।’

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, শামখানি উত্তর ইরাকে বিপ্লবী সংগঠনগুলোর পৈশাচিক কার্যকলাপের নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই চুক্তি ফলে এসব গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পূর্ণরূপে এবং মৌলিকভাবে শেষ করতে পারে।’

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে বেশ কয়েকটি ইরানি কুর্দি সংগঠন সক্রিয়। ইরানের অভিযোগ, তারা পশ্চিমা বা ইসরায়েলি স্বার্থের জন্য কাজ করছে।

সীমান্তটি গত বছর নতুন করে আলচনায় এসেছিল যখন ইরানের বিপ্লবী গার্ডরা উত্তর ইরাকে অবস্থিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে। এ ছাড়া পুলিশি হেফাজতে ইরানি কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর কুর্দিদের সঙ্গে ইরান সরকারের সম্পর্ক চরম অবনতি হয়। সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম