পার্ক থেকে নারীকে তুলে নিয়ে চলন্ত গাড়িতে সংঘবদ্ধ ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৩, ১৬:৩৬আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৭:৩০

ভারতের বেঙ্গালুরুতে এক নারীকে পার্ক থেকে জোর করে তুলে নিয়ে একটি চলন্ত গাড়িতে চার ব্যক্তি সংঘবদ্ধ ধর্ষণ করেছে। শুক্রবার রাজ্যটির পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে ২৫ মার্চ করামাঙ্গালা এলাকার ন্যাশনাল গেমস ভিলেজ পার্কে ওই নারী এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। একপর্যায়ে অভিযুক্তদের একজন তাদের কাছে আসে। রাতে পার্কে বসার জন্য আপত্তি জানায়।

তখন ওই নারীর বন্ধু চলে গেলে অভিযুক্ত ব্যক্তিটি তার তিন বন্ধুকে ডেকে নিয়ে আসে। পরে তারা চার জন মিলে পার্কের বাইরে রাখা একটি গাড়িতে ওই নারীকে টেনেহিঁচড়ে তোলে। পরে চলন্ত গাড়িতে চার জন পালাক্রমে তাকে ধর্ষণ করে। ভোরের দিকে ওই নারীর বাড়ির কাছে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।

পুলিশের কাছে অভিযোগ করলে ওই নারীকে ভয়াবহ পরিণতির হুমকি দেয় চার ব্যক্তি।

বেঙ্গালুরুর সিনিয়র পুলিশ কর্মকর্তা সিকে বাবা বলেন, আমরা ঘটনাটি তদন্ত করছি। চার অভিযুক্তকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযোগ দায়েরে আগে ধর্ষণের শিকার নারী একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী