বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৮টি স্বর্ণের বার উদ্ধার

রক্তিম দাশ, কলকাতা
০৩ মে ২০২৩, ১৯:২৫ আপডেট : ০৩ মে ২০২৩, ১৯:২৫

বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার সিতাই সীমান্তে সোমবার গভীর রাতে সিতাইয়ের চিত্রকূট সীমান্ত থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যদিও পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিএসএফের ৭৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। স্বর্ণের বারগুলো কাস্টমসের হাতে তুলে দেওয়া হবে বলে বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে। 

দিনহাটার সিতাই সীমান্ত স্বর্ণ পাচারের করিডোর হয়ে উঠেছে কিনা, বিষয়টি গোয়েন্দাদের ভাবিয়ে তুলেছে। যদিও এই সীমান্তে এই প্রথম স্বর্ণের বার ধরা পড়লো বলে জানা গেছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে সিতাই- এর চিত্রকূট সীমান্ত দিয়ে একদল পাচারকারী বাংলাদেশ থেকে এই দেশে প্রবেশ করে। সেই সময় সীমান্তে টহলরত বিএসএফের ৭৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের তাড়া করে। পাচারকারীরা বাংলাদেশে গা ঢাকা দেয়। যাওয়ার সময় তারা একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগটিতে তল্লাশি চালিয়ে আটটি স্বর্ণের বার উদ্ধার হয়। প্রতিটি বার ১০০ গ্রাম ওজনের। আনুমানিক মূল্য ৪৮ লাখ ১৬ হাজার রুপি বলে বিএসএফ-এর তরফ থেকে জানানো হয়েছে।

এই সীমান্ত দিয়ে বিএসএফের হাতে বহুবার পাচারকারী আটক, এমনকি একাধিক সময় বিএসএফের গুলিতে পাচারকারীর মৃত্যুর ঘটনার অভিযোগ রয়েছে।

তবে এই প্রথম সীমান্তের এই অংশে স্বর্ণের বার উদ্ধার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এলাকার বাসিন্দাদের অনেকের ধারণা, ইদানিং ভারতে গরু পাচারকারীদের সঙ্গে বাংলাদেশের পাচারকারীরা গরুর বদলে সোনা দিয়েই লেনদেন শুরু করেছে। সেই গরু পাচারের বিনিময়ে বাংলাদেশের পাচারকারীদের পাঠানো স্বর্ণ বিএসএফের হাতে আটক হয়েছে, এমনটাই ধারণা সীমান্তের সাধারণ মানুষের।

/এএ/
সম্পর্কিত
রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ আটক ৪
ফ্রান্সে সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ১, নিখোঁজ ১
ভারত ‘সন্ত্রাসবাদ রফতানি’ করছে, অভিযোগ পাকিস্তানি পরমাণু উপদেষ্টার
সর্বশেষ খবর
বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী প্রায় অর্ধেক নারীরই বিয়ে বাল্যকালে: ইউনিসেফ
বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী প্রায় অর্ধেক নারীরই বিয়ে বাল্যকালে: ইউনিসেফ
পাঁচ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
পাঁচ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
বিজয়া দশমীতে জগন্নাথ হল মন্দিরে গণসংহতি আন্দোলনের নেতাদের শুভেচ্ছা বিনিময়
বিজয়া দশমীতে জগন্নাথ হল মন্দিরে গণসংহতি আন্দোলনের নেতাদের শুভেচ্ছা বিনিময়
পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী
পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার