রোহিঙ্গাদের অনুপ্রবেশে শঙ্কিত ভারতীয় গোয়েন্দারা

রক্তিম দাশ, কলকাতা
১৭ জুলাই ২০২৩, ২২:১৪আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২২:৪১

ভারতের আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে, তাতে শঙ্কিত গোয়েন্দারা। গত ৪০ দিনে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে রোহিঙ্গা ও বাংলাদেশি মিলিয়ে ৯২ জন।

গোয়েন্দারা মনে করছেন, আসাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা অবৈধ রোহিঙ্গাদের ভারতের প্রবেশ করার জন্য প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। শত শত রোহিঙ্গা অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছে এবং দেশের বড় বড় শহরে উধাও হয়ে যাচ্ছে। নিরাপত্তা সংস্থার দ্বারা কয়েক শ’ আটক করা হলেও, হাজার হাজার এখনও আমাদের চারপাশে ঘোরাফেরা করছে।

জানা গেছে, ভারতের উত্তর সীমান্ত রেলওয়ের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ ) ২০২৩ সালের জুন মাসে, অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য ৬২ জনের মতো বিদেশি নাগরিককে গ্রেফতার করেছিল। এই অঞ্চলের বিভিন্ন রেলস্টেশন এবং ট্রেনে বিভিন্ন সময় তল্লাশির সময় অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়েছে। চলতি মাসে ১১ জুলাই পর্যন্ত আরপিএম আরও ৩০ জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে, যার মধ্যে ১৮ জন রোহিঙ্গা এবং ১২ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। এদের কুমারঘাট, আগরতলা এবং জলপাইগুড়ি রেলস্টেশন থেকে আটক করা হয়েছে। এই রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু এবং জম্মু ও কাশ্মিরে যাওয়ার চেষ্টা করেছিল। এদের আটক করে অবৈধ অনুপ্রবেশ আইনে ব্যবস্থা গ্রহণের জন্য জিআরপি ও বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

গত ১১ জুলাই ত্রিপুরার ধর্মনগরে আরপিএম, পুলিশ এবং বিএসএফ জওয়ানরা যৌথভাবে কুমারঘাট রেলওয়ে স্টেশনে তল্লাশি চালানোর সময় যেখানে তারা ১২ জন রোহিঙ্গাকে-যাদের মধ্যে এক নাবালিকাসহ ৯ জন পুরুষ এবং ৩ জন নারীকে আটক করে। তারা দিল্লি যাওয়ার জন্য রাজধানী এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ওইদিনই আগরতলা স্টেশনে আরপিএফ, জিআরপি ৩ বাংলাদেশি নাগরিককে-যাদের একজন পুরুষ এবং দুইজন ট্রান্সজেন্ডার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে। ১০ জুলাই জলপাইগুড়ি স্টেশনে হলদিবাড়ি- নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার ট্রেনে তল্লাশি করার সময় একজন পুরুষ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেফতার করে। ৯ জুলাই আগরতলা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময় ৬ জন রোহিঙ্গাকে (দুইজন পুরুষ এবং চারজন নারী, এক নাবালকসহ) আটক হয়। এর আগে ৬ জুলাই আগরতলা রেলওয়ে স্টেশনে অবৈধ অনুপ্রবেশের জন্য ৮ জন বাংলাদেশি নাগরিককে (পাঁচ পুরুষ এবং তিনজন ট্রান্সজেন্ডার) আটক করা হয়।

গোয়েন্দার বক্তব্য, বেশিরভাগ রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক তাদের দুই দেশের দালালদের সাহায্যে এদেশে প্রবেশ করছে। ভারতীয় দালালরা এই অনুপ্রবেশকারীদের জাল ভারতীয় আইডি কার্ড যেমন- আধার কার্ড, প্যান এবং ভোটার আইডি তৈরি করে। এই জাল আইডি দিয়ে তারা দেশের বিভিন্ন শহরে ভ্রমণ করে এবং সেখানে বসতি স্থাপন করছে। সম্প্রতি ত্রিপুরা পুলিশ ভুয়া ভারতীয় পরিচয়পত্রসহ একদল রোহিঙ্গাকে গ্রেফতার করেছে, এবং দলটি চাকরির সন্ধানে দিল্লিতে যাচ্ছিলো।

ভারতে যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ফের বাড়ছে তা স্পষ্ট মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বক্তব্যে। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, প্রায় দুই হাজার রোহিঙ্গা নতুন করে তার রাজ্যে আশ্রয় নিয়েছে। একইভাবে মিজোরামেও রোহিঙ্গারা ঢুকছে বলে জানিয়েছেন মণিপুরের বিজেপি মুখ্যমন্ত্রী। তিনি জানান, মিজোরামে ৩১ হাজার রোহিঙ্গা আগেই আশ্রয় নিয়েছিল। সদ্য আসা রোহিঙ্গাদের জন্য রাজ্য সরকার তিনটি আশ্রয় শিবির খুলেছে।

 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী