বিহারে ৪০ ফুট কুয়ায় ৩ বছরের শিবম

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৩, ১৯:১৮আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৯:১৯

ভারতের বিহারের নালন্দার কুল গ্রামে ৩ বছরের এক শিশু গভীর কুয়ায় পড়ে গেছে। তাকে উদ্ধারে কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা।

কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটির নাম শিবম কুমার। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। 

স্থানীয়রা জানায়, এক কৃষক কুয়াটি তৈরি করেছিলেন। তিনি তা বন্ধ করেননি। এ কারণেই মর্মান্তিক ঘটনাটি ঘটে। শিবমের সঙ্গে খেলতে থাকা শিশুরা তার বাবা-মাকে খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়।

উদ্ধার অভিযানে সহায়তা করছেন নগর পঞ্চায়েত নালন্দার সহ-সভাপতি নলিন মৌর্য।

তিনি বলেন, এই কুয়াটি স্থানীয় এক কৃষক তৈরি করেছিলেন। তিনি এটি বন্ধ করেননি।

দুর্ঘটনায় দিন সার্কেল অফিসার শম্ভু মন্ডল বলেছিলেন, শিশুটি এখনও বেঁচে আছে। তারা তার কণ্ঠস্বর শুনতে পেরেছে।

তিনি বলেন, ‘ শিশুটিকে উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। সে এখনও বেঁচে আছে। আমরা তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তাকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হয়েছে।’  

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীনেশ কুমার সিং জানান, শিশুটিকে নিরাপদে বের করার চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকেও জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান পরসোত্তমের একাধিক কর্মকর্তা।

সূত্র: এনডিটিভি

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি