লাদাখে গাড়ি ছিটকে নদীতে, ৯ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৩, ০৯:২১আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৯:২১

ভারতের কাশ্মীরে একটি সামরিক গাড়ি সড়ক থেকে ছিটকে লাদাখ নদীতে পড়ে অন্তত ৯ জন সেনা নিহত হয়েছেন। লেহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে ১০ জন সেনা ছিলেন। প্রেস ট্রাস্ট অব পিটিআইকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার।

এই কর্মকর্তা জানান, ভয়াবহ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সেনাবাহিনীর চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা কেন্দ্রে যাওয়ার পর আরও এক সেনার মৃত্যু হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটলো তার কারণ এখনও বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় সামজিক মাধ্যমে নিহত সেনাদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘লেহ’র কাছে দুর্ঘটনায় আমরা খুবই মর্মাহত। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের হারিয়েছি। দেশ ও জাতির প্রতি তাদের সেবা সব সময় স্মরণীয় হয়ে থাকবে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা।’

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও আলাদা বার্তায় শোক জানিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

/এলকে/
সম্পর্কিত
হানিয়াহকে স্মরণ করে ইরানিদের ‘প্রকৃত নায়ক’ বললেন পেজেশকিয়ান
সেউতা ছেড়ে যে কারণে মরক্কোয় ফিরছেন অভিবাসীরা
ইরানে আগ্রাসন না বাড়াতে ট্রাম্পকে বার্তা সৌদি যুবরাজের
সর্বশেষ খবর
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
মেটার বিতর্ক থেকে শিক্ষা: প্রাইভেসি নিশ্চিত করে স্মার্ট গ্লাস আনছে অ্যাপল
মেটার বিতর্ক থেকে শিক্ষা: প্রাইভেসি নিশ্চিত করে স্মার্ট গ্লাস আনছে অ্যাপল
হানিয়াহকে স্মরণ করে ইরানিদের ‘প্রকৃত নায়ক’ বললেন পেজেশকিয়ান
হানিয়াহকে স্মরণ করে ইরানিদের ‘প্রকৃত নায়ক’ বললেন পেজেশকিয়ান
আম্মারকে ঘিরে রাবিতে ৩ তদন্ত কমিটি: প্রতিবেদন জমা হয়নি একটিও
আম্মারকে ঘিরে রাবিতে ৩ তদন্ত কমিটি: প্রতিবেদন জমা হয়নি একটিও
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল