কোভিডের তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৭০ শতাংশ পর্যন্ত: আইসিএমআর

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৭

নিপাহ ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার কোভিড-এ আক্রান্তদের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। সংস্থাটি বলছে, কোভিডের ২-৩ শতাংশের তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৪০-৭০ শতাংশের মধ্যে রয়েছে।

দক্ষিণ ভারতের রাজ্য কেরালায় নিপাহ ভাইরাসে আক্রান্ত বাড়ছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৮০ জন। তাদের মধ্যে ৩২৭ জনই স্বাস্থ্যকর্মী।

এদিকে কেরালায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব এবং কোভিডের তুলনায় এর উচ্চ মৃত্যুর হারের পরিপ্রেক্ষিতে ভাইরাল রোগটির বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির কাজ শুরু করার পরিকল্পনা করছে আইসিএমআর।

সংস্থাটির প্রধান রাজিব বাহুল শুক্রবার বলেন, ‘২০১৮ সালে অস্ট্রেলিয়া থেকে মনোক্লোনাল অ্যান্টিবডির কিছু ডোজ পাই। এখন কেবল ১০ জন রোগীর এই ডোজ রয়েছে। আমরা মনোক্লোনাল অ্যান্টিবডির আরও ২০ ডোজ সরবরাহ করতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছি।'

ভারতের বাইরে নিপাহ ভাইরাসে আক্রান্ত ১৪ জন মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা গ্রহণের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান রাজিব বাহুল।

সূত্র: এনডিটিভির 

/এসপি/
সম্পর্কিত
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
ধস-হড়পা বান আতঙ্ক: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
সর্বশেষ খবর
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ