ভারতে এক ট্রেনে আগুন আতঙ্ক, অন্য ট্রেনের নিচে কাটা পড়ে দুইজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৭আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪

ভারতের ঝাড়খণ্ডের জামতাড়ায় ট্রেনে আগুন আতঙ্কে লাফ দিয়ে অন্য আরেকটি ট্রেনের নিচে কাটা পড়ে অন্তত দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভাগলপুর থেকে বেঙ্গালুরু যাওয়ার অঙ্গা এক্সপ্রেস ট্রেনটিতে বুধবার রাতে হঠাৎই আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। এ সময় ট্রেন জামতাড়া পার হয়ে কালাঝারিয়া রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। আগুন আতঙ্কে বেশ কিছু যাত্রী হঠাৎ করে রেললাইনে নেমে দৌঁড়াতে থাকে। ওই সময় উল্টোদিক থেকে ঝাঁঝা আসানসোল মেমু এক্সপ্রেস ট্রেনটি আসছিল। সেই ট্রেনেই ধাক্কা লেগে অনেক যাত্রী হতাহত হয়। নিহতের সংখ্যা বাড়তে পারে।

অবশ্য বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত আরও কয়েকজন। তাদের দাবি, যে জায়গায় এ দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে দুই কিলোমিটার দূরে অঙ্গা ট্রেনটি থেমেছে।

তবে, পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতরা যাত্রী নয়, ধাক্কা লাগার আগে, তারা ট্রেন লাইনের ওপর দিয়ে হাঁটছিল। অঙ্গা ট্রেনে আগুন লাগার খবরও তারা অস্বীকার করেছে।

বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধার তৎপরতা চলছে। আহতদের জামতারায় নিয়ে আসতে মেডিকেল টিম, চারটি অ্যাম্বুলেন্স ও তিনটি বাস ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জামতারার জেলা প্রশাসক।

এক বিবৃতিতে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

/এস/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের