মুম্বাইয়ে সন্ত্রাসী হুমকি নিয়ে সতর্কবার্তা, নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির বিষয়ে সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলো। এরপরই শহরের জনবহুল এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশ।শুক্রবার (২৮ সেপ্টেম্বর) জনবহুল ক্রাফোর্ড মার্কেট এলাকায় পুলিশের কড়া নজরদারি দেখা গেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ সূত্র অনুযায়ী, শহরের বিভিন্ন ধর্মীয় ও জনবহুল স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ কর্মীদের ধর্মীয় এবং জনবহুল স্থানে মক ড্রিল বা প্রতীকী মহড়া পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলি।

সে অনুযায়ী সকালে ক্রফোর্ড মার্কেট ছাড়াও শহরজুড়ে অন্যান্য সংবেদনশীল স্থানে নিরাপত্তা মহড়া পরিচালনা করছি বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

পুলিশ অবশ্য এসব অভিযানকে নিরাপত্তা মহড়া হিসেবে বর্ণনা করেছে।

শহরের সব ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) কে তাদের নিজ নিজ অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র আরও জানিয়েছে,শহরের মন্দিরগুলোতে সতর্ক পাহারা  এবং যে কোনও সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি মাসেই মুম্বাই শহরে ১০ দিনের ‘গণেশ চতুর্থী’ উৎসব উদযাপন করা হয়েছে। আর এখন দুর্গা পূজা, দশেরা এবং দীপাবলির জন্য প্রস্তুতি নিচ্ছে।

এছাড়া নভেম্বরে ২৮৮ সদস্যবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূজা ও বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম