অনুপ্রবেশের অভিযোগে ২ বাংলাদেশিকে গ্রেফতারের দাবি বিএসএফের 

রক্তিম দাশ, কলকাতা 
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৭

ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে গ্রেফতারের কথা জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় তাদের সহযোগিতার অভিযোগে ভারতীয় এক যুবককেও গ্রেফতারের কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা মুর্শিদাবাদের জলঙ্গি থানার সীমানা দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল দুই যুবক। পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে ভারতীয় এক যুবকও ধরা পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করে কেরালায় কাজ করতে গিয়েছিল। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশে কাঁটাতার পার করে যাওয়ার চেষ্টা করছিল। তার আগেই গ্রেফতার হয় ওই দুই যুবক। এই দুজনকে সহযোগিতা করছিল ওই ভারতীয় যুবক।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই যুবক শাফিকুল মন্ডল ও সজীব শেখ। তাদের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকায়। তাদের সঙ্গে গ্রেফতার শাওর হোসাইনের বাড়ি জলঙ্গীর মুসলিম পাড়া এলাকায়। তাদের শুক্রবার বহরমপুর জেলা আদালতে তোলা হয়।

কার মাধ্যমে ভারতে প্রবেশ করেছিল এবং কার মাধ্যমে আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল; ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।

/ইউএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী