বিধ্বস্ত বিমানের ১৬৯ জন ভারতীয়, ব্রিটিশ নাগরিক ৫৩

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫, ১৬:৩২আপডেট : ১২ জুন ২০২৫, ২০:০১

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানে ২৪২ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ-লন্ডন ফ্লাইটটি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

ফ্লাইটে ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্যের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরপরই ফ্লাইট এআই১৭১ দুর্ঘটনার শিকার হয়। বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই এপিকে বলেন, উড়োজাহাজটি মেঘানি নগর আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটিতে ২৩২ যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন বলেন জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে মোট আরোহীর সংখ্যা নিয়ে সংবাদমাধ্যমগুলোতে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

/এস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম