স্টার্কের ফিফটিতে দক্ষিণ আফ্রিকাকে অস্ট্রেলিয়ার ২৮২ রানের লক্ষ্য

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৫, ১৮:০৭আপডেট : ১৩ জুন ২০২৫, ১৮:১৪

‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’- ক্রিকেটে চর্চিত এই ‘প্রবাদ বাক্য’ দক্ষিণ আফ্রিকার জন্য বাস্তব হয় কি না, সেটাই এখন দেখার অপেক্ষা। আপাতদৃষ্টিতে তাদের সামনে এক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দ্বিতীয় ইনিংসে ১৪ রানে জীবন পাওয়া মিচেল স্টার্কের ফিফটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনেকটাই অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে।

দক্ষিণ আফ্রিকাকে ২৮২ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের এখনও বাকি ৮ সেশন। লক্ষ্যটাও খুব বড় নয়। কিন্তু কন্ডিশন বেশ চ্যালেঞ্জিং। তাছাড়া শেষবার প্রোটিয়ারা ২৫০-এর বেশি লক্ষ্য তাড়া করতে নেমে সফল হয়েছিল ২০০৮ সালে। ওয়াকায় ওইবার ৪১৪ রানের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা। প্রথম ৭ সেশনে বোলারদের তাণ্ডবের কারণে দক্ষিণ আফ্রিকাকে কঠিন পরীক্ষা দিতে হবে। 

শুক্রবার লর্ডসে তৃতীয় দিনের খেলায় ৮ উইকেটে ১৪৪ রান থেকে শুরু করে অজিরা।  দিনের তৃতীয় ওভারে নাথান লায়নকে ২ রানে থামান কাগিসো রাবাদা। ১ রানে খেলতে নেমেছিলেন ১০ নম্বর ব্যাটার।

এরপর রাবাদা-লুঙ্গি এনগিডির সামনে প্রতিরোধ গড়েন স্টার্ক, সঙ্গী ছিলেন জশ হ্যাজেলউড। ১৩১ বলে চারটি চারে ফিফটি করেন স্টার্ক। ২০১৯ সালের পর প্রথম অর্ধশতক তার। দশম উইকেটে এই জুটি ১২৭ বলে ৫০ রান যোগ করেন।
 
এইডেন মারক্রামের বলে ৫৯ রানের জুটি ভেঙে যায়। ৫৩ বলে ২ চারে ১৭ রানে কেশভ মহারাজের সহজ ক্যাচ হন হ্যাজেলউড। ১৩৬ বলে ইনিংস সেরা ৫৮ রানে অপরাজিত ছিলেন স্টার্ক।

২০৭ রানে অস্ট্রেলিয়া অলআউট হতেই লাঞ্চের বিরতি শুরু হয়। প্রথম ইনিংসে তারা করেছিল ২১২ রান। জবাবে ১৩৮ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৭৪ রানের লিড নিয়ে অজিরা খেলতে নেমে সেটা বাড়িয়ে নেয় ২৮১ রানে।

রাবাদা ৪ উইকেট নিয়েছেন দ্বিতীয় ইনিংসে। ম্যাচে তার উইকেট ৯টি। এছাড়া এনগিডি পান তিন উইকেট।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী