ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জুন ২০২৫, ১৮:০৫আপডেট : ১৩ জুন ২০২৫, ১৯:২০

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলো। এই সময়ে নতুন করে আরও ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৭০ জন। 

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে এই তথ্য জানানো হয়। 

অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১৫৯ জনের মধ্যে ১২৪ জনই বরিশালের। বাকিদের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশন বাদে) রয়েছেন আট জন করে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আর সিলেট বিভাগের আছেন একজন করে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রয়েছেন ১২ জন। বাকি তিন জন খুলনা বিভাগের বাসিন্দা।

যে পাঁচ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে, তাদের মধ্যে একজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি চার জনের মৃত্যু হয়েছে গত ৪৮ ঘণ্টায় বরগুনা সদর হাসপাতালে। পাঁচ জনের ভেতরে নারী তিন জন আর দুজন পুরুষ।

হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর ভেতরে জানুয়ারি মাসে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন। আর চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা ১ হাজার ২২৫ জন। 

আর চলতি বছর এখন পর্যন্ত মারা যাওয়া ২৮ জনের মধ্যে জানুয়ারি মাসে মৃত্যু হয়েছে ১০ জনের, ফেব্রুয়ারি আর মে মাসে তিন জন করে, এপ্রিলে সাত জন এবং জুনে এখন পর্যন্ত পাঁচ জনের।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী