ঘন কুয়াশায় দিল্লিতে এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বিলম্বের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২

ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি ও আশেপাশের এলাকা। কুয়াশার কারণে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই শহরের বিস্তীর্ণ এলাকাজুড়ে কিছুই দেখা যাচ্ছিলো না। এর প্রভাব পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা ও যোগাযোগ ব্যবস্থায়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আনন্দ বিহার, অক্ষরধাম, রফি আহমেদ কিদওয়াই মার্গসহ দিল্লির বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। একই সঙ্গে দিল্লি-এনসিআরের নোয়ডার বোটানিক্যাল গার্ডেন মেট্রো স্টেশন, গাজিয়াবাদের ইন্দিরাপুরম এবং নোয়ডার একাধিক এলাকাতেও কুয়াশার প্রকোপ দেখা যায়।

কুয়াশার কারণে অঞ্চলজুড়ে পরিবহন ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়। কম দৃশ্যমানতার কারণে ফ্লাইট বিলম্ব ও বাতিলের আশঙ্কার কথা জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, ভোর ৪টা থেকে বিমানবন্দরে দৃশ্যমানতা নেমে আসে মাত্র ৫০ মিটারে। এ অবস্থায় দিল্লি-এনসিআরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

এয়ারলাইন ইন্ডিগো তাদের এক্স পোস্টে জানায়, উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ঘন কুয়াশা অব্যাহত থাকায় ফ্লাইট সূচিতে বিঘ্ন ঘটছে। যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দেওয়া হয়। ফ্লাইট বাতিল হলে টিকিটের টাকা ফেরত দেওয়ার কথাও জানানো হয়। পাশাপাশি, কুয়াশার কারণে সড়ক চলাচলেও সমস্যা হতে পারে বলে অতিরিক্ত সময় হাতে রেখে যাত্রার পরামর্শ দেয় সংস্থাটি।

অন্য এক পোস্টে ইন্ডিগো জানায়, দিল্লি ও হিন্ডন বিমানবন্দর এখনও শীতল বাতাস ও ঘন কুয়াশায় আচ্ছন্ন। দৃশ্যমানতার ওঠানামার কারণে ফ্লাইট পরিচালনায় পরিবর্তন আনা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী অপারেশন স্বাভাবিকের তুলনায় ধীরগতির হতে পারে। আমাদের গ্রাউন্ড টিম নিরাপত্তা ও দৃশ্যমানতার নিয়ম মেনে কাজ করছে।

এয়ারলাইন স্পাইসজেটও ঘন কুয়াশার প্রেক্ষিতে ট্রাভেল অ্যাডভাইজরি জারি করে যাত্রীদের ফ্লাইটের অবস্থা আগেই যাচাই করতে অনুরোধ জানিয়েছে।

এদিকে ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। ঘন কুয়াশা অব্যাহত থাকবে।

এছাড়া নববর্ষের দিন আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।

/এস/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু