পদত্যাগের পর দিল্লিতে রাহুলের সঙ্গে বৈঠকে কর্ণাটকের সিদ্দারামাইয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৬, ১৯:৩১আপডেট : ২৯ মে ২০২৬, ১৯:৩১

কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের একদিন পর শুক্রবার দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সিদ্দারামাইয়া। বৈঠকে নতুন সরকার গঠন, মন্ত্রিসভা পুনর্গঠন এবং দলে তার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা হয়। ভারতের সংবাদমাদ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

সিদ্দারামাইয়া তার ছেলে ওয়াইতিন্দ্রকে সঙ্গে নিয়ে সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে যান, যেখানে কংগ্রেস সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালাও উপস্থিত ছিলেন। তবে সূত্র জানিয়েছে, বৈঠকে সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন না এবং সিদ্দারামাইয়া শুধু রাহুল গান্ধীর সঙ্গেই সাক্ষাৎ করেন।

সূত্র জানায়, মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের সেবা করার সুযোগ দেওয়ার জন্য রাহুল গান্ধীকে ধন্যবাদ জানান সিদ্দারামাইয়া। একই সঙ্গে হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী তিনি যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তাও রাহুলকে অবহিত করেন।

সূত্রের বরাতে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় নিজের ছেলে ও ঘনিষ্ঠ অনুগতদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও আলোচনা করেন সিদ্দারামাইয়া। পাশাপাশি ডেপুটি মুখ্যমন্ত্রী পদসহ মন্ত্রিসভার সম্প্রসারণ ও পুনর্গঠন নিয়েও আলোচনা হয়। বিদায়ী মন্ত্রিসভার একাধিক সদস্য নতুন মন্ত্রিসভায় বাদ পড়তে পারেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

আরও পড়ুন: পদত্যাগ করলেন সিদ্দারামাইয়া, কে হচ্ছেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী

এরই মধ্যে রাজ্যসভার আসন প্রত্যাখ্যান করেছেন সিদ্দারামাইয়া এবং তিনি কর্ণাটকেই থাকতে আগ্রহী বলে দলীয় শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। কেন্দ্রীয় কোনও দায়িত্ব গ্রহণ না করে রাজ্য রাজনীতিতেই থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

এদিকে শনিবার কংগ্রেস বিধানসভা দলের বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যেখানে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে।

এর আগে কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট সিদ্দারামাইয়ার পদত্যাগ গ্রহণ করে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা বিলুপ্ত করেন। তবে নতুন ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাকে দায়িত্বে থাকার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য দুইবারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ২০০৬ সালে জেডি(এস) ছেড়ে কংগ্রেসে যোগ দেন।

/এএস/
সম্পর্কিত
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
সর্বশেষ খবর
জামায়াতের সঙ্গে হয়তো গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খাঁন 
জামায়াতের সঙ্গে হয়তো গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খাঁন 
‘পেইড’ রিভিউ দেখে ‘টক্সিক’ সিনেমা বিচার না করার আহ্বান ব্রিটিশ অভিনেতার
‘পেইড’ রিভিউ দেখে ‘টক্সিক’ সিনেমা বিচার না করার আহ্বান ব্রিটিশ অভিনেতার
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
দেশে ট্যুর গ্রুপের সঙ্গে ভ্রমণের আগে যাচাই করবেন যেভাবে
দেশে ট্যুর গ্রুপের সঙ্গে ভ্রমণের আগে যাচাই করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে