অন্তঃসত্ত্বা নারীর পুষ্টিকর খাবারের প্যাকেটে মিললো মৃত সাপের বাচ্চা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৬, ১৬:১৪আপডেট : ০৭ জুন ২০২৬, ১৬:৪৪

ভারতের মধ্যপ্রদেশের পন্ধুর্না জেলায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিতরণ করা পুষ্টিকর খাবারের প্যাকেটের ভেতর মৃত সাপের বাচ্চা পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

পুষ্টি সহায়তার অংশ হিসেবে লাড্ডুসমৃদ্ধ ওই প্যাকেটটি কারঘাট কামথি গ্রামের অন্ত:সত্ত্বা নারী বাছলা বাই ধুরভেকে দেওয়া হয়েছিল। সৌভাগ্যবশত তিনি খাবারটি খাওয়ার আগেই বিষয়টি ধরা পড়ে।

পরিবারের সদস্যরা বাড়িতে প্যাকেটটি খুলে ভেতরে একটি মৃত সাপের বাচ্চা দেখতে পান। এতে তারা হতবাক হয়ে যান।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে অঙ্গনওয়াড়ি ব্যবস্থার মাধ্যমে অন্ত:সত্ত্বা নারী ও শিশুদের জন্য সরবরাহ করা খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিবারটি সঙ্গে সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়। পরে নারী ও শিশু উন্নয়ন বিভাগের কর্মকর্তারা, প্রকল্প কর্মকর্তা উষা পন্দ্রে, নন্দনওয়াড়ি পুলিশ এবং নায়েব তহসিলদার ঘটনাস্থলে পৌঁছান।

কর্তৃপক্ষ প্যাকেটটি জব্দ করে এবং একটি আনুষ্ঠানিক পরিদর্শন প্রতিবেদন প্রস্তুত করে। একই সঙ্গে পরীক্ষার জন্য পুষ্টিকর খাবারের নমুনা সংরক্ষণ করা হয়েছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অগ্রিম কুমার ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। তিনি জানান, খাদ্য কর্মকর্তারা প্যাকেট থেকে নমুনা সংগ্রহ করে তা ভোপালের রাজ্য খাদ্য পরীক্ষাগারে পাঠিয়েছেন। ল্যাবরেটরির প্রতিবেদন এবং তদন্ত কমিটির ফলাফল পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এএস/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ