ভগত সিং-আম্বেদকরকেও ‘দিমাগি নকশাল’ বলতেন মোদি: কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক 
১৮ আগস্ট ২০২৬, ১৩:০৫ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৩:০৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ভগত সিং ও বি আর আম্বেদকর আজ বেঁচে থাকলে ব্যবস্থাকে প্রশ্ন করার কারণে প্রধানমন্ত্রী তাদেরও বুদ্ধিবৃত্তিক নকশাল বা দিমাগি নকশাল বলতেন। সোমবার (১৭ আগস্ট) এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন, পচা ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তোলা, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো এবং দুর্নীতিমুক্ত ভারতের স্বপ্ন দেখাকে যদি ‘দিমাগি নকশাল’ বলা হয়, তাহলে এমন পরিচয়ে তিনি গর্বিত। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বুদ্ধিবৃত্তিক বা দিমাগি নকশালদের সতর্ক করে তাদের চিহ্নিত ও বিচ্ছিন্ন করার কথা বলেছিলেন।

কেজরিওয়াল বলেন, প্রধানমন্ত্রীর মতে, এই দেশে কোনও বিষয়ে প্রশ্ন করার সাহস রাখলেই একজন ‘দিমাগি নকশাল’। যে কেউ পচা ব্যবস্থার পরিবর্তন চায়, ভালো সরকারি স্কুল ও হাসপাতাল, বিদ্যুৎ, পানি, পয়োনিষ্কাশন, ড্রেনেজ ও সুশাসন চায় অথবা দুর্নীতিমুক্ত ভারতের স্বপ্ন দেখে, প্রধানমন্ত্রীর মতে সেই ‘দিমাগি নকশাল’। প্রধানমন্ত্রী ও বিজেপিকে ভয় না পেয়ে উন্নত ভারতের স্বপ্ন দেখেন এমন যে কেউ প্রধানমন্ত্রীর মতে ‘দিমাগি নকশাল’ বলেও অভিযোগ করেন এএপি প্রধান।

তিনি বলেন, ভগত সিং আজ বেঁচে থাকলে প্রধানমন্ত্রী তাকেও দিমাগি নকশাল বলতেন। সবার সমতার জন্য লড়াই করা বাবাসাহেব আম্বেদকর আজ বেঁচে থাকলে তাকেও প্রধানমন্ত্রী ছাড় দিতেন না এবং দিমাগি নকশাল বলতেন।

কেজরিওয়াল আরও বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমি অরবিন্দ কেজরিওয়াল, তার মতে একজন ‘দিমাগি নকশাল’, কারণ আমি একজন দেশপ্রেমিক এবং এ জন্য আমি গর্বিত।

/এএস/ 
সম্পর্কিত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু
ব্রাজিলের নির্বাচনকে ভারতের বলে গুলিয়ে ফেললেন ট্রাম্প
সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
রাজধানীতে নিজ বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
রাজধানীতে নিজ বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
অমিতাভের পা ছুঁয়ে শ্রদ্ধা, গুলজারকে মঞ্চ থেকে নামালেন শচীন
অমিতাভের পা ছুঁয়ে শ্রদ্ধা, গুলজারকে মঞ্চ থেকে নামালেন শচীন
এক রাস্তার ইট তুলে অন্য রাস্তায় ব্যবহার, বাধা দিলে প্রাণনাশের হুমকি
এক রাস্তার ইট তুলে অন্য রাস্তায় ব্যবহার, বাধা দিলে প্রাণনাশের হুমকি
‘গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনও ইচ্ছা সরকারের নেই’, সারাহ কুককে তথ্যমন্ত্রী
‘গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনও ইচ্ছা সরকারের নেই’, সারাহ কুককে তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের