জাপানে ২৪ ঘণ্টায় রেকর্ড অর্ধলক্ষাধিক মানুষের করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ২১:২৭আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ২১:২৭

জাপানের কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড অর্ধলক্ষাধিক মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে টোকিওতে শনাক্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। কোভিডের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের মধ্যেই শনিবার এই পরিসংখ্যান সামনে এলো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শনিবার টোকিওতে নতুন করে ১১ হাজার ২২৭ জনের আক্রান্তের খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আর সারা দেশে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৫৭৬।

শনিবার টোকিওতে করোনায় তিন জনের মৃত্যুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আরও ১২ জনের অবস্থা গুরুতর।

টোকিওর হাসপাতালগুলোর প্রায় ৩৪ দশমিক ৩ শতাংশ শয্যা করোনায় আক্রান্ত রোগীদের দখলে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, এই হার ৫০ শতাংশে পৌঁছালে আরও কঠোর বিধিনিষেধসহ জরুরি অবস্থার ঘোষণা আসতে পারে। সূত্র: রয়টার্স, দ্য জাপান টইমস।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি