তাপদাহের শঙ্কা, বিদ্যুৎ ঘাটতি নিয়ে সতর্ক করলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২২, ১৫:৫৫আপডেট : ২৭ জুন ২০২২, ১৫:৫৫

তীব্র তাপদাহের কারণে রাজধানী টোকিও এবং আশপাশের এলাকার নাগরিকদের বিদ্যুৎ ঘাটতি নিয়ে সতর্ক করলো জাপান সরকার। তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহে চাপ বাড়বে বলে সোমবার (২৭ জুন) সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে বিদ্যুৎ চাহিদা তীব্র হতে পারে জানিয়েছে দেশটির অর্থ, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়। এতে অপ্রয়োজনীয় বাতি অবশ্যই বন্ধ রাখা উচিত তবে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে এসি ব্যবহার করা যেতে পারে।

জাপান সরকার বলছে, আগামী কয়েক সপ্তাহের জন্য দেশে তাপমাত্রা বাড়বে। ফলে দেখা দেবে বিদ্যুৎ সংকট। এদিকে সপ্তাহান্তে মধ্য টোকিওর তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানীর উত্তরাঞ্চলের ইসেসকি শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা জুনে জাপানের সর্বোচ্চ তাপমাত্রা। 

এ অবস্থায় দিনে তিন ঘণ্টা অপ্রয়োজনে লাইট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার বিকেলে টোকিও এবং আশপাশের ৮টি এলাকায় বিদ্যুতের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ৩.৭ শতাংশে নেমে আসবে।

সূত্র: বিবিসি।

/এলকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের