টোকিওর বাড়িতে ফিরলো আবের মরদেহ, শেষকৃত্য মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২২, ১৪:৪৮আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৪:৪৮

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মরদেহ বহনকারী গাড়িবহর তার টোকিওর বাড়িতে পৌঁছেছে। এসময় ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতারা কালো পোষাকে সারিবদ্ধ হয়ে শ্রদ্ধা জানান। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বিকেলে সেখানে যাবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার এক রাজনৈতিক প্রচারণায় বক্তব্য রাখার সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান শিনজো আবে। পুলিশ জানিয়েছে,হামলাকারী তেতসুয়া ইয়ামাগামী (৪১) বাড়িতে তৈরি বন্দুক দিয়ে তাকে গুলি করার কথা স্বীকার করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার রাতভর শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানানো হবে। আর মঙ্গলবার অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য।

উল্লেখ্য, জাপানের সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শিনজো আবে। বন্দুক সহিংসতা যে দেশে বিরল সেই দেশে ৬৭ বছরের প্রখ্যাত রাজনীতিবিদকে হত্যার ঘটনায় হতবাক হয়ে পড়েছে সবাই। গুলিবিদ্ধ হওয়ার সময় নিজের পুরনো দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন শিনজো আবে। রবিবার দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
সর্বশেষ খবর
শামীম কায়সার প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় উল্লাস, মিষ্টি বিতরণ
শামীম কায়সার প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় উল্লাস, মিষ্টি বিতরণ
শাহজালালে প্রায় ৩ কোটি টাকার পণ্য আটক
শাহজালালে প্রায় ৩ কোটি টাকার পণ্য আটক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে মন্ত্রিসভায় হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে মন্ত্রিসভায় হুমায়ুন কবির
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন