রাশিয়ায় রাসায়নিক অস্ত্রের কাঁচামাল রফতানি নিষিদ্ধ করলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। সোমবার দেশটির পক্ষ থেকে রাশিয়ায় রাসায়নিক অস্ত্র উৎপাদনে জড়িত কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

নিয়মিত সংবাদ সম্মেলনে চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতুসনো বলেন, পারমাণবিক হামলার শিকার হওয়া বিশ্বের একমাত্র দেশ জাপান। আমরা রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার দৃঢ় দাবি জানাচ্ছি। এমন অস্ত্র ব্যবহার করা উচিত না।

শনিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভ্যান বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে।

সংবাদ সম্মেলনে হিরোকাজু মাতুসনোর কাছে জানতে চাওয়া হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে কিনা। প্রশ্নটি কল্পিত উল্লেখ করে এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি।

সোমবার রাশিয়ায় রাসায়নিক অস্ত্র উৎপাদনের কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে জাপান। রাশিয়ার ২১টি সংস্থা হয়ত এসব কাঁচামাল রাসায়নিক অস্ত্র উৎপাদনে কাজে লাগাতে পারে। এর মধ্যে রয়েছে বিজ্ঞান গবেষণাগার।

গত সপ্তাহে শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ এ গৃহীত সিদ্ধান্তের আলোকে জাপানের মন্ত্রিসভা এই নিষেধাজ্ঞায় অনুমতি দিয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী