আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের মাথায় বন্দুক ধরলেন যুবক (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২২, ১১:২৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১১:৪২

অল্পের জন্য রক্ষা পেলেন আর্জেনটিনার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার। সমথর্কদের উদ্দেশে কথা বলার সময় তার কপালের দিকে বন্দুক তাক করেন এক যুবক। যদিও সে ব্যর্থ হয় তাতে। অস্ত্রধারীকে আটক করে পুলিশি হেফাজাতে নেওয়া হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদন এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

যে বন্দুক নিয়ে হামলা চালাতে চেয়েছিল তাতে পাঁচটি গুলি ছিল। কিন্তু সে গুলি করতে ব্যর্থ হয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ

ফার্নান্দেজ ডি কির্চনারের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলছে। আদালত থেকে ফেরার পথে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি।

পুলিশ জানিয়েছে, আটক বন্দুকধারীর বয়স ৩৫। সে ব্রাজিলের নাগরিক। জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার উদ্দেশ্য কী, তা জানতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, সামান্য দূরত্বে ক্রিস্টিনার মাথার দিকে বন্দুক তাক করে ছিলেন ওই ব্যক্তি। দেখে মনে হয়, তিনি গুলি ছোড়ার চেষ্টা করছিলেন।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি