দুর্নীতি মামলায় রায়ের অপেক্ষায় আর্জেন্টিনার প্রভাবশালী রাজনীতিক

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ২১:০৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ২১:০৪

আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্ট প্রভাবশালী রাজনীতিক ক্রিস্টিনা কার্চনারের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলায় রায় ঘোষণা করবে দেশটির একটি আদালত। মঙ্গলবার আদালতের রায়ে দোষী হলেও কংগ্রেশনাল দায়মুক্তির কারণে কারাবরণ এড়াতে পারেন তিনি। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এ খবর জানিয়েছে।

ক্রিস্টিনা কার্চনারের বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিজের শক্তিশালী ঘাঁটি পাতাগোনিয়া অঞ্চলে সরকারি কাজ প্রদানে অনিয়ম করেছেন। প্রসিকিউটররা তাকে ১২ বছরের কারাদণ্ড এবং আজীবন রাজনীতি থেকে নিষিদ্ধ করার অনুরোধ করেছেন।

দুই দশক ধরে আর্জেন্টিনার রাজনীতির কেন্দ্রে রয়েছেন ৬৯ বছর বয়সী এই রাজনীতিক। একই সময়ে তিনি জনগণের ভালোবাসা ও ঘৃণার মুখোমুখি হয়েছেন। তিনি এই বিচারকে পূর্ব সিদ্ধান্তের ভিত্তিতে এটি একটি রাজনৈতিক দস্যু খোঁজা হিসেবে উল্লেখ করেছেন।

আর্জেন্টিনার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় আদালত রায় পাঠ করবে। ভিডিও কনফায়েন্সে সংশ্লিষ্টদের রায় জানানো হবে।

ইউনিভার্সিটি অব বুয়েন্স এইরেসের রাজনৈতিক বিশ্লেষক রোজেন্দো ফ্রাগা বলেন, এই রায়ের শক্তিশালী রাজনৈতিক প্রভাব থাকবে। দোষী হলেও সাজার জন্য তাকে গ্রেফতারের সম্ভাবনা নেই বললেই চলে।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম