সহিংসতার নিন্দা, লুলার প্রতি ‘পূর্ণ সমর্থন’ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৩, ২০:৩৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২০:৩৭

ব্রাজিলের সদ্য সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর সমর্থকদের দেশটির প্রেসিডেন্ট প্যালেসসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে তারা ক্ষমতা গ্রহণকারী বর্তমান প্রেসিডেন্ট লুলা ডি সিলভার প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে।

রবিবার সদ্য সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর উগ্র সমর্থকরা প্রেসিডেন্ট প্যালেস, কংগ্রেস এবং সুপ্রিম কোর্ট ভবনে হামলা চালায়। ঘটনাটির সঙ্গে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকদের ইউএস ক্যাপিটলে হামলার বিষয়টি উল্লেখ করা হচ্ছে। বলা হচ্ছে, ব্রাজিলেও জেইর বলসোনারোর সমর্থকরা একই ধরনের ঘটনা ঘটিয়েছে। 

হামলার সময় রাজধানী ব্রাসিলিয়াতে উপস্থিত ছিলেন না লুলা। তবে তিনি ক্ষুব্ধ ভাষণে অঙ্গীকার করেছেন, হামলা জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা দৃঢ় নিন্দা জানাচ্ছি দাঙ্গাকারীদের। আমরা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাবে পূর্ণ সমর্থন করি।

রবিবারের হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কয়েকশ ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার এক টুইট বার্তায় ব্রাজিলের পুলিশ বলেছে, রাজধানীতে অন্তত ৩০০ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাজধানীতে বলসোনারো সমর্থকদের অস্থায়ী ক্যাম্প ঘিরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম